News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে পৌঁছেছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত, ভাগলপুরে সাধু-সন্তদের সঙ্গে দেখা করবেন
Image

বিহারে পৌঁছেছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত, ভাগলপুরে সাধু-সন্তদের সঙ্গে দেখা করবেন

পাটনা, ২১ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) -এর সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত তিনদিনের বিহার সফরে বৃহস্পতিবার পাটনায় পৌঁছেছেন। এখান থেকে সরাসরি ভাগলপুর যাবেন তিনি। বিহারে তাঁর আগমনকে কেন্দ্র করে রাজধানী পাটনা থেকে ভাগলপুর পর্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভাগলপুরে রাত কাটাবেন ভাগবত।

অনুষ্ঠান সম্পর্কে, আরএসএস দক্ষিণ বিহারের রাজ্য প্রচার প্রমুখ অভিষেক কুমার বলেছেন, ২২ ডিসেম্বর ভাগলপুরের কুপ্পাঘাটে অবস্থিত মহর্ষি মেনহি আশ্রমে সরসঙ্ঘচালক উপস্থিত থাকবেন। তিনি সাধু-সন্তদের সঙ্গে ছয় ঘণ্টা সময় কাটাবেন। বর্তমান আচার্য হরিনন্দন বাবার সঙ্গে দেখা করতে আশ্রমে পৌঁছবেন সংঘ প্রধান। এরপর ২৩ তারিখ পাটনা থেকে রওনা হবেন তিনি।

সংঘ প্রধানের দুদিনের সফরকে কেন্দ্র করে স্থানীয় স্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থাও করেছে ভাগলপুর পুলিশ। উচ্চ স্তরের আধিকারিকরা সংঘ প্রধানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে স্থানীয় পর্যায়ের পাশাপাশি পুলিশের বিশেষ শাখা, অপরাধ শাখা, সিআইডি সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভাগলপুরের মহর্ষি আশ্রমের কুপ্পাঘাটেও এসেছিলেন মোহন ভাগবত। এই বছর দ্বিতীয়বার সন্ত মেনহি আশ্রমে যাচ্ছেন সংঘ প্রধান। এখানে মহর্ষি মেনহি পরমহংস দশ বছর গুহায় অতিবাহিত করেছিলেন। এই স্থানটি কুপ্পাঘাট নামে পরিচিত।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top