ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। গ্রুপ চ্যাম্পিয়ন সম্ভব হয়নি। তবে গ্রুপ রানার্স হয়ে চাম্পামুড়া প্লে সেন্টার এবার সুপার ফোরে খেলবে। যদিও সুপার ফোরে খেলার বিষয়টা আগে থেকেই নিশ্চিত হয়েছিল। তবে গ্রুপ লীগের শেষ ম্যাচে শতদল সংঘ প্লে সেন্টারকে ১০ উইকেটে হারিয়ে চাম্পামুড়ার ছেলেরা নিজেদের মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছে। তালতলা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৬৬ রানের টার্গেট ছুঁড়ে দিলে জবাবে চাম্পামুরার ওপেনিং জুটি তানিস্ক চক্রবর্তী ও রাহুল তামাং অপরাজিত থেকে ১০.৪ ওভার খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। রাজদীপ দে পাঁচ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে জয় সহজ করে তুলে এবং ম্যাচের সেরা হয়। এছাড়া, অয়ন দেবনাথ ও শুভ্রজিৎ চক্রবর্তী দুটি করে উইকেট পেয়েছে। তানিস্ক চক্রবর্তী ৫১ রানে অপরাজিত থেকে ভালো ব্যাটার্সের পরিচয় দেয়।

রাজদীপের ৫ উইকেট, শতদলকে হারিয়ে চাম্পামুড়াও সুপার ফোরে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















