News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক হিসাব আগে রাজ্য চেয়েছে কিনা জানতে চাইল রাজভবন
Image

বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক হিসাব আগে রাজ্য চেয়েছে কিনা জানতে চাইল রাজভবন

কলকাতা, ২১ ডিসেম্বর, (হি.স.): রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলার খরচের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির থেকে হিসেবে চেয়েছে উচ্চশিক্ষা দফতর৷ এ বার এই নিয়ে তাদের পালটা চিঠি পাঠাল রাজভবন৷ এর আগে কখনও উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলির মতো স্বশাসিত সংস্থার থেকে আর্থিক খরচের হিসেব চেয়েছে কি না, তা চিঠিতে জানতে চাওয়া হয়েছে৷

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে যে মামলা চলছে, রাজ্যপালের হয়ে সেই মামলার খরচ বিশ্ববিদ্যালয়গুলিই দিচ্ছে। এই খবর প্রকাশ পেতেই রাজ্য উচ্চশিক্ষা দফতর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্থিক খরচের হিসাব চেয়েছে। কোন খাতের থেকে বিশ্ববিদ্যালয়গুলি ৬০ হাজার টাকা করে রাজ্যপালের মামলার জন্য দিচ্ছে, তার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। যা নিয়ে মূলত রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে।

সূত্রের খবর, এ রকম পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজভবন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে নতুন করে চিঠি পৌঁছল। রাজ্য উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক হিসাব এর আগে কখনও চেয়েছিল কি না তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে৷ আর যদি চেয়ে থাকে সেই তথ্য বিস্তারিত আকারে রাজভবনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যদি এর আগে রাজ্য উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলির থেকে আর্থিক হিসাব না নিয়ে থাকে, তাহলে কেন এই প্রথমবার হিসেব চাওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। রাজভবন সূত্রের দাবি, এই প্রশ্নের উত্তর পাওয়ার পরেই নতুন কোনও বড় পদক্ষেপ করতে পারেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top