News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) ভূমিকম্প নিয়ে রাজ্যবাসীকে সচেতন করার লক্ষ্যে ৮ জেলায় মহড়া  
Image

(Update) ভূমিকম্প নিয়ে রাজ্যবাসীকে সচেতন করার লক্ষ্যে ৮ জেলায় মহড়া  

আগরতলা, ২১ ডিসেম্বর: প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজ্যবাসীকে সচেতন করার লক্ষ্যে আজ সকাল ৯টায় সারা রাজ্যের ৮টি জেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের ৮টি জেলার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ৬টি স্থানে ও অন্য ৭টি জেলায় ৫টি করে স্থানে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রাঙ্গণে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আর্থিক সহায়তায় এবং ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে ও ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহায়তায় এই মহড়ার আয়োজন করা হয়। 

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে সকাল ৯টায় ও সকাল ৯.৪৫ মিনিটে দুবার সাইরেন বাজিয়ে ভূমিকম্প নিয়ে মহড়া প্রদর্শিত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা দেখানো হয় যথাক্রমে ৮.২ এবং ৬.২। মহড়া চলাকালে আধিকারিকগণ ও জনসাধারণ আত্মরক্ষায় টেবিল ও চেয়ারের নীচে আশ্রয় নিয়েছেন। অনেকে ঘর থেকে দ্রুত বের হয়ে খোলা জায়গায় চলে গিয়েছেন। এই সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮ জেলার ভূমিকম্পের মহড়া দেখানো হয়। 

এদিন রাজ্যভিত্তিক মূল মহড়ার পর মুখ্যসচিব জে কে সিনহা, এনডিএমএ-র সিনিয়র কনসালটেন্ট মেজর জেনারেল সুধীর ভাল, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস প্রমুখ জিবিপি হাসপাতাল পরিদর্শন করেন। উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের স্টেজিং এলাকা ও আইজিএম হাসপাতালের ক্ষয়ক্ষতির অংশ পরিদর্শন করেন এনডিএমএ-র সিনিয়র কলসালটেন্ট মেজর জেনারেল সুধীর ভাল, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস প্রমুখ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top