News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনা চিন্তা বাড়াচ্ছে কেরলে; ২৪ ঘন্টায় সংক্রমিত ৩০০ জন, প্রাণহানি ৩ জনের
Image

করোনা চিন্তা বাড়াচ্ছে কেরলে; ২৪ ঘন্টায় সংক্রমিত ৩০০ জন, প্রাণহানি ৩ জনের

তিরুবনন্তপুরম, ২১ ডিসেম্বর (হি.স.): করোনার নতুন উপরূপ জেএন.১ নতুন করে চিন্তা বাড়াচ্ছে কেরলে। কেরলে এই উপরূপের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে। বুধবার অর্থাৎ বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬৬৯।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কেরলে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬৬৯। করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। যদিও, করোনার এই নতুন উপরূপ নিয়ে ভয় না পাওয়ার কথাই বলেছেন স্বাস্থ্য কর্তারা।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top