News Flash

  • Home
  • দেশ
  • রাস্তা আটকে কেক বিতরণের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টেও
Image

রাস্তা আটকে কেক বিতরণের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টেও

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.) : রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের আর্জি বৃহস্পতিবার খারিজ করল কলকাতা হাইকোর্টও।

রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের কথা শুনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয়। করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন।’

আদালত সূত্রের খবর, কলকাতা পুরসভা এলাকার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ ২৫ ডিসেম্বর বড়দিনের দিন কেক বিতরণের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। মালা রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরও উপস্থিত থাকার কথা।

উদ্যোক্তাদের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে বলেন, “যোধপুর পার্কে একটা বিশেষ সক্ষমদের স্কুল রয়েছে। একটা হাসপাতাল রয়েছে। সেখানে বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কেক বিতরণ করা হবে। গত দু ধরে এটা করা হচ্ছে।”

আদালত সূত্রের খবর, রাস্তা আটকে এই ধরনের অনুষ্ঠান করা নিয়ে আগেই আপত্তি জমা পড়েছিল আদালতে। এমন জায়গায় বড়দিনের অনুষ্ঠানে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন প্রজ্ঞা সেন নামে এক মহিলা। তারপরও এই ধরনের আবেদনের কথা শুনে তৎক্ষণাৎ তা খারিজ করে দেন প্রধান বিচারপতি।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top