News Flash

  • Home
  • দেশ
  • ধনখড়কে নিয়ে উপহাস কল্যাণের, হাস্যকর ও অগ্রহণীয় বললেন রাজ্যসভার চেয়ারম্যান
Image

ধনখড়কে নিয়ে উপহাস কল্যাণের, হাস্যকর ও অগ্রহণীয় বললেন রাজ্যসভার চেয়ারম্যান

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস তথা নকল করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর খোশমেজাজে তা দেখলেন সাংসদরা। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ‘নকল’ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাসতে হাসতে সেই দৃশ্য চাক্ষুস করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, আরজেডি-র মনোজ কুমার ঝা-সহ বহু সাংসদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দলের সাংসদরাও।

কল্যাণের ‘অভিনয়’ দেখে হাসতে হাসতে হাততালিও দিতে দেখা যায় মনোজকে। আবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোবাইলে গোটা দৃশ্য বন্দি করেন। উপস্থিত অন্যান্য সাংসদরা করতালি দিয়ে কল্যাণকে অভিবাদন জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। অনেকের মতে, উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস করেছেন তৃণমূলের কল্যাণ।

কল্যাণের উপহাস করাকে ভালো ভাবে নেননি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বলেছেন, “হাস্যকর ও অগ্রহণীয়।” আবার কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, “তৃণমল সাংসদের আচরণ, দেশের উপ-রাষ্ট্রপতিকে উপহাস করা এবং তাঁকে অপমান করা গোটা দেশকে লজ্জায় ফেলেছে। সংসদ নাটকের জায়গা নয়। আপনার বিরোধিতা করার পদ্ধতি আছে, কিন্তু উপহাস ও অপমান করা নয়। ভাইস প্রেসিডেন্টকে উপহাস করা সুস্থ গণতন্ত্রের জন্য কাম্য নয়।” তিনি আরও বলেন, “…সংসদ হল ভারতের গণতন্ত্রের মন্দির। এটি আলোচনার জায়গা… সংসদকে ‘সড়কছাপ’ করা উচিত নয়, সেখানে কোনও গুন্ডামি করা উচিত নয়। সেখানে গুন্ডামি ও নৈরাজ্য সৃষ্টি করলে ক্ষতি হয় দেশের।”

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top