News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ২৩ মহিলা টি-টোয়েন্টি হায়দ্রাবাদ-ত্রিপুরা ম্যাচ আজ
Image

অনূর্ধ্ব ২৩ মহিলা টি-টোয়েন্টি হায়দ্রাবাদ-ত্রিপুরা ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।।শক্তিশালী হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে আগামীকাল ত্রিপুরা। কলকাতার সল্ট লেইকের ২২ ইয়ার্ড মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। রবিবার জম্মু-‌কাশ্মীরের বিরুদ্ধে দুরন্ত জয় ত্রিপুরার ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ওই অবস্থায় শক্তিশালী হায়দরাবাদকেও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ত্রিপুরার ক্রিকেটাররা আশা করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। দুদলই আপাতত ৫ টি করে ম্যাচ খেলে নিয়েছে। ৫ ম্যাচ খেলে হায়দরাবাদ ৩ টি এবং ত্রিপুরা ২ টি ম্যাচে জয়লাভ করেছে। শক্তির বিচারে ত্রিপুরা থেকে এগিয়েই মাঠে নামবে হায়দরাবাদ। তবে ত্রিপুরার ক্রিকেটাররা বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top