News Flash

  • Home
  • খেলা
  • ক্রীশ ভৌমিকের ৮ রানে ৭ উইকেট জয়ে ফিরেছে জুয়েলস, অনুরাগী
Image

ক্রীশ ভৌমিকের ৮ রানে ৭ উইকেট জয়ে ফিরেছে জুয়েলস, অনুরাগী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। জয়ে ফিরেছে জুয়েলস প্লে সেন্টার ও ক্রিকেট অনুরাগী। সুপার ফোরে খেলা অধরা ঠেকলেও ষষ্ঠ ম্যাচের মাথায় ক্রিকেট অনুরাগীর তৃতীয় জয় এবং জুয়েলসের দ্বিতীয় জয় উল্লেখযোগ্য বিষয়। আজ, সোমবার ষষ্ঠ ম্যাচে দশমীঘাটকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ক্রিকেট অনুরাগী তৃতীয় জয় পেয়েছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। দশমীঘাট টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান সংগ্রহ করলে, ক্রিকেট অনুরাগী মাত্র ১৭ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।‌ অনুরাগীর বেদব্রত বণিকের অপরাজিত ৬০ রান এবং দশমীঘাটের প্রশান্ত বিশ্বাসের উনষাট রান উল্লেখযোগ্য হলেও রাজদীপ দাস ২১ রানে দুই উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছে। অপর খেলায় লো-স্কোরিং ম্যাচে জুয়েলস কোচিং সেন্টার সাত উইকেটে দারুন জয় পেয়েছে জিবি প্লে সেন্টারকে হারিয়ে। নীপকো গ্রাউন্ডে খেলা শুরুতে টস দিতে জুয়েলস কোচিং সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জিবি প্লে সেন্টারকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। জুয়েলসের ক্রীশ ভৌমিকের বিধ্বংসী বোলিংয়ে জিবি প্লে সেন্টার পুরোটাই যেন ভূপাতিত হয়। ১৯.৫ ওভার খেলে ৩৭ রানে ইনিংস শেষ করলে, জবাবে জুয়েলস কোচিং সেন্টার ২১.১ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ক্রীশ ৮ রানে সাত উইকেট দখল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব পায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top