News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি ও বাই সাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত
Image

গাড়ি ও বাই সাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত

ধর্মনগর, ১৮ ডিসেম্বর : গাড়ি ও বাই সাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের  পুরাণো মায়া সিনেমাহল চৌহমুনী সংলগ্ন এলাকায় একটি গাড়ি ও বাই সাইকেলের সংঘর্ষ হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, টিআর ২৫৬৮এফ  নম্বরের একটি গাড়ি ডিএনভি  রোড থেকে  সেন্ট্রাল রোডের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে বাই সাইকেলে করে এক মৎস্য বিক্রেতা কূর্তি রোডের দিকে যাচ্ছিল। তখনই ওই বাই সাইকেলের সাথে গাড়ির সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হন বাই সাইকেল আরোহী।

জানা যায়, বাই সাইকেলটি গাড়ির সামনে আসলে গাড়ি চালক ব্রেক চাপার পরিবর্তে এক্সেলেটার চেপে দেয়।  আর তাতেই এই দুর্ঘটনাটি ঘটে।  চালকের নাম সপ্তর্ষী বর্মন।বাড়ি জেলরোড এলাকায়। অপরদিকে বাই সাইকেলে থাকা ওই মৎস্য বিক্রেতার নাম রসিক মাহিষ্যদাস(৫৮)। বাড়ি ভাগ্যপুর ওয়ার্ড নং ৪ এলাকায়। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছায় ধর্মনগর দমকল বিভাগের  কর্মীরা।  সেখানে পৌছে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। বর্তমানে ওই ব্যক্তির চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top