News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না : কংগ্রেস
Image

সংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না : কংগ্রেস

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : সংসদের নিরাপত্তায় গলদ নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও গুরুত্ব দিচ্ছে না বলে সোমবার মন্তব্য করেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিষয়টি খুবই গম্ভীর, কিন্তু মোদী সরকার বিষয়টিকে নিয়ে সেভাবে আমল দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার সংসদে এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সংসদের বাইরে বলেন, বিষয়টি গম্ভীর, তবে তিনি এ বিষয়ে সংসদে উত্তর দিতে চান না।

কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, কেন্দ্রীয় সরকার এই ঘটনা থেকে নিজেকে দূরে রাখতে পারে না। তাঁদের সংসদেই জবাব দিতে হবে। বিরোধীদের দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে সংসদের উভয় কক্ষে বক্তব্য রাখা উচিত। গত বুধবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন, দর্শক গ্যালারি থেকে দুই যুবক সংসদে ঝাঁপ দিয়েছিল। এরপর এই নিয়ে সংসদের উভয় কক্ষে হট্টগোল সৃষ্টি হওয়ায় সংসদের কার্যক্রম ব্যাহত হয়।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top