News Flash

  • Home
  • খেলা
  • নূর্ধ্ব ২৩ জাতীয় মহিলা ‌টি-‌টোয়েন্টি পূজা দুর্দান্ত, জম্মু-‌কাশ্মীর জয় ত্রিপুরার
Image

নূর্ধ্ব ২৩ জাতীয় মহিলা ‌টি-‌টোয়েন্টি পূজা দুর্দান্ত, জম্মু-‌কাশ্মীর জয় ত্রিপুরার

জম্মু-‌কাশ্মীর-‌৯৬/‌৫

ত্রিপুরা-‌ ৯৮/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। দুরন্ত পূজা দাস। ব্যাট হাতে। পূজা-‌র দুরন্ত ব্যাটিংয়ে দ্বিতীয় জয় পেলো ত্রিপুরা। পরাজিত করলো জম্মু-‌কাশ্মীরকে। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। বারাসত মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয় পায় ৫ উইকেটে। জম্মু -‌কাশ্মীরের গড়া ৯৬ রানের জবাবে ত্রিপুরা ৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার পূজা দাস ৪৩ রানে অপরাজিত থেকে যায়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ে জম্মু-‌কাশ্মীর নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়।  দলকে কার্যত একাই টেনে নিয়ে যান চিত্রা সিং জাম্বাই ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। এছাড়া মাইনা বানাত্রে ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরার পক্ষে অম্বেষা দাস ১৭ রানে, প্রীয়াঙ্কা সাহা ১৮ রানে এবং সেবিকা দাস ২২ রানে ১ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ১৯.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। পূজা দাস অনবদ্য খেলে ৪৫ বল খেলে  ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে অপরাজি থেকে যান। এছাড়া দলের পক্ষেঅন্তরা দাস ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২, দলনায়িকা পূজা পাল ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) এবং অনামিকা দাস ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। আসরে ৫ ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেয়ে ত্রিপুরার পয়েন্ট ৮। ১৯ ডিসেম্বর ত্রিপুরার ষষ্ঠ প্রতিপক্ষ হায়দরাবাদ। ‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top