News Flash

  • Home
  • দেশ
  • মালদায় রেললাইনের ধার থেকে উদ্ধার যুবকের মুণ্ডহীন দেহ
Image

মালদায় রেললাইনের ধার থেকে উদ্ধার যুবকের মুণ্ডহীন দেহ

মালদা, ১৭ ডিসেম্বর (হি. স.) : মালদায় রেললাইনের ধার থেকে উদ্ধার যুবকের মুণ্ডহীন দেহ। রবিবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম কাজিরুল ইসলাম (২৫)। তাঁর বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনকনিয়া রেলগেটের কাছে। এদিন সকালে রেললাইনে কাজিরুলের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের নজরে আসতেই খোঁজ দেওয়া হয় রেল পুলিশ ও হরিশচন্দ্র থানার পুলিশকে। খবর যায় মৃতের বাড়ির লোকের কাছেও। তাঁরা এই ঘটনার পিছনে যুবকের শ্বশুর বাড়ির লোকজনকেই দায়ী করেছে।

জানা গিয়েছে, কাজিরুলের সঙ্গে দুবছর আগে বিয়ে হয় জাসমিনারা খাতুনের। তবে স্বামীর অভিযোগ, স্ত্রীর অন্যত্র সম্পর্ক ছিল। এই নিয়েই বিবাদ চলছিল। তার স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। ওই যুবক নিজের স্ত্রীর অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ায় জেল খাটতে হয়েছিল তাঁকে। এরপর থেকে সম্পর্ক আরও তলানিতে ঠেকে। এরপর গতকাল এলাকার একটি জলসায় গিয়েছিল ওই যুবক। পরিবারের দাবি, ওই এলাকাতেই জাসমিনারার মামা বাড়ি। অভিযোগ, তাঁরাই প্রতিহিংসার বশে ওই যুবককে খুন করেছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top