News Flash

Image

পথ দূর্ঘটনায় মৃত্যু এক ব্যবসায়ীর

ধলাই, ১৭ ডিসেম্বর: ধলাই জেলার মনুতে পথ দুর্ঘটনায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ক্ষুদ্র ব্যবসায়ীর নাম সজল দাস। বয়স অনুমানিক ৪২ বছর। 

জানা গিয়েছে,  সজল দাস ও তার বাবা বাজার থেকে বাইসাইকেলে করে কিছু জিনিসপত্র দিয়ে বাড়িতে ফিরছিলেন। মনু বিওসি সংলগ্ন এলাকায় এসে পৌঁছতেই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়ির থাকায় ছিটকে পড়ে গুরুতর অভাবে আহত হন সজল দাস। এদিকে সজল দাসকে ধাক্কা দিয়ে গাড়িটি সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সজল দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মনু  থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ গাড়িটি আটক করেছে। গাড়ি চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

 ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। পথ দুর্ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মনু বাজার সহ তার নিজ বাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে পরিবারে সজল দাস নিজেই ছিল একমাত্র উপার্জনশীল ব্যক্তি। দুর্ঘটনায় তার মৃত্যুর ফলে  পরিবারটি অসহায় হয়ে পড়েছে। 

মৃতের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে। এদিকে গাড়ি চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top