News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত বিজয় দিবস, শহিদদের স্মৃতিতে তর্পণ ও শ্রদ্ধাঞ্জলি
Image

রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত বিজয় দিবস, শহিদদের স্মৃতিতে তর্পণ ও শ্রদ্ধাঞ্জলি

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.): রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয় দিবসে বীর শহিদদের প্রতি অর্পণ করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। ১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস। ১৯৭১-এর এই দিনেই মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানী হানাদার বাহিনী। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সেই সব বীর শহিদদের এদিন স্মৃতি তর্পণ করা হয়। রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস। দিনটি স্মরণে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সেনার পূর্বাঞ্চলের জিওসি ইন সি রানা প্রতাপ কলিতা বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ভারতীয় বায়ু সোনার এয়ার ভাইস মার্শাল রাহুল ভসিন, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জেনারেল শংকর রায় চৌধুরী এবং বাংলাদেশ থেকে ৩০জন মুক্তিযোদ্ধা ও সেদেশের ৬ জন কর্মরত সেনা আধিকারিক এ বছর বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top