News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা

আগরতলা, ১৬ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি। সারা দেশে মোট ২ লক্ষ ৭০ হাজার পঞ্চায়েত রয়েছে। প্রত্যেক নাগরিক যেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায় সেই জন্যই বিকশিত ভারত প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় চড়কবাই গ্রাম পঞ্চায়েতের অধীন জোলাইবাড়ি আরডি ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন,  সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে বিকশিত ভারত প্রকল্প যাত্রা। সাধারণ মানুষকে সুবিধা প্রদানে ক্ষেত্রে মোট ১৮টি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

তাঁর কথায়, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর থেকে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার শুরু হয়েছিল। তাছাড়া, প্রধানমন্ত্রীর মুদ্রা লোন প্রকল্পে এখন পযন্ত রাজ্যের ২৬ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।

তাঁর কটাক্ষ, আগেরকার দিনে পঞ্চায়েত প্রধানের সাথে আবাস যোজনার জন্য কথা বলার স্বাধীন ছিল না। যাদের দরকার ছিল তাঁদের সুযোগ সুবিধা দেওয়া হত না। তখন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরাই সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top