News Flash

  • Home
  • দিনের খবর
  • বিডিওর উপর হামলায় দোষী সাব্যস্ত বিজেপি নেতার ৬ মাসের কারাদণ্ড
Image

বিডিওর উপর হামলায় দোষী সাব্যস্ত বিজেপি নেতার ৬ মাসের কারাদণ্ড

বালুরঘাট, ১৬ ডিসেম্বর (হি. স.) : বালুরঘাটের বিডিওর ঘরে ঢুকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত বিজেপি নেতা সুভাষ সরকারকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট আদালতের বিচারক। শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শরন্যা সেন প্রসাদ অভিযুক্ত বিজেপি নেতাকে দোষী সাব্যস্ত করেন। শনিবার ওই নেতার সাজা ঘোষণা করা হল ।

গত পঞ্চায়েত নির্বাচনের আগে বালুরঘাটের ডাঙা পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিজেপির ডাকা অনাস্থা বাতিল হয়। এই ঘটনায় তৎকালীন বালুরঘাট ব্লকের বিডিও অনুজ শিকদার বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলেন বলে দাবি। যা নিয়ে বিডিওর সঙ্গে বিজেপির বিবাদ চরমে ওঠে। গত বছরের ১২ ডিসেম্বর বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি সুভাষ সরকার বালুরঘাটের বিডিওর কার্যালয়ে ঢোকেন। কিছু বোঝার আগে ওই বিজেপি নেতা পর পর কাঠ ও লোহার দুটি চেয়ার তুলে বিডিওকে মারধর করেন বলেই অভিযোগ। যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। নিমেষে ওই ছবি ভাইরালও হয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বিডিও অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত বিজেপি নেতা সুভাষ সরকার। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশ জানতে পারে অভিযুক্ত বালুরঘাটের জেলা বিজেপি কার্যালয়েই রয়েছে। ১৪ ডিসেম্বর দুদিন পর তাকে গ্রেফতার করে পুলিশ। কিছুদিন জেল হেফাজতের পর ওই বিজেপি নেতা জামিনে মুক্তি পায়। সেই মামলায় সুভাষ সরকারকে দোষী সাব্যস্ত করে আদালত।

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ এবং ৩২৩ ধারায় মামলা চলে। সেই মামলায় সুভাষচন্দ্র সরকারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন এডিজে (দ্বিতীয়) কোর্টের বিচারক। খুব দ্রুত নিষ্পত্তি হওয়া এই মামলায় বিচারক দোষীকে ৪৪৭ ধারায় ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের বিনা শ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এছাড়া ৩২৩ ধারায় ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top