News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ত্রিপুরা জেলায় আগর প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল
Image

উত্তর ত্রিপুরা জেলায় আগর প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ১৫ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু আজ সকালে ধর্মনগরে সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) ইয়াকুবনগরস্থিত বিওপি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিওপিতে তাঁকে স্বাগত জানান বিএসএফ-এর ডিআইজি এম পি সিং ও ১৩৯ নং ব্যাটেলিয়নের কমান্ডার এ কে গুলেরিয়া। বিওপিতে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। রাজ্যপাল বিএসএফ জওয়ান ও আধিকারিকদের সাথে মতবিনিময় করার সময় সীমান্ত সুরক্ষা সহ বিএসএফ-এর বিভিন্ন কাজের প্রশংসা করেন। বিএসএফ-এর আধিকারিকগণ রাজ্যপালকে সীমান্ত রক্ষায় তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তাছাড়াও বিওপিতে বিএসএফ-এর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রও প্রদর্শন করা হয়। এর আগে রাজ্যপাল ধর্মনগর সুপার মার্কেটটিও পরিদর্শন করেন। সেই সময় রাজ্যপাল বাজারের ব্যবসায়ীদের সাথেও মতবিনিময় করেন। সেখানে রাজ্যপালকে স্বাগত জানান ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ কদমতলা ব্লকের ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শন করেন এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন পরিষেবার বিষয়ে অবগত হন। সেখানে তিনি হাসপাতালের রোগীদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি ব্লকের ধুবিপাড়ায় জল জীবন মিশনে নির্মীয়মান ইনোভেটিভ ওয়াটার সাপ্লাই প্ল্যান্টটি পরিদর্শন করেন। রাণীবাড়িস্থিত সৎসঙ্গ উচ্চবিদ্যালয়ে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সূচনা করে সেখানে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা ও শংসাপত্র তুলে দেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু পরে কদমতলা ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের সাথে মতবিনিময় করেন। এ উপলক্ষে আয়োজিত স্বসহায়ক দলগুলির উৎপাদিত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়াও তিনি ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটি আগর প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন। আগর প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিকে পর্যটনকেন্দ্রের রূপ দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে রাজ্যপাল সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন। পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ পদস্থ আধিকারিকগণ।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top