News Flash

Image

প্রাক্তন খেলোয়াড়ের জলে ডুবে মৃত্যু

আগরতলা, ১৫ ডিসেম্বর: পুকুরের জল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কারণ,মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘ বছর ধরে ওই ব্যক্তি নেশা সামগ্রী সেবন করতেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, আজ সকালে কমলপুর মহকুমা মায়াছড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাহুল শর্মার (৫৭) মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই এলাকার স্হানীয় মানুষ পুকুরের ভাসমান দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, রাহুল শর্মা ওই এলাকার প্রাক্তন খেলোয়াড় ছিলেন। কিন্তু
অতিরিক্ত নেশা করতেন তিনি৷

Releated Posts

মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা

আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…

ByByReshmi Debnath Jun 21, 2026

রঞ্জিতনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য; পরিবারের অভিযোগ খুনের

আগরতলা, ২১ জুন: রাজধানীর রঞ্জিতনগর এলাকার কাটাখালের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 21, 2026

১০৯৮-এ ফোন করে নিজের বাল্যবিবাহ রুখল নাবালিকা, ঊনকোটিতে চাইল্ড লাইনের তৎপরতা

কৈলাসহর, ২১ জুন : পরিবারের উদ্যোগে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে শেষ…

ByByNews Desk Jun 21, 2026

‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের

কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top