News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুলের সামনে সারিবদ্ধভাবে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে পণ্য উঠা-নামা করার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের
Image

স্কুলের সামনে সারিবদ্ধভাবে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে পণ্য উঠা-নামা করার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের

আগরতলা, ১৪ ডিসেম্বর: স্কুলের সামনে সারিবদ্ধভাবে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে পণ্য উঠা-নামা করার ঘটনায় সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা প্রতিবাদী হয়েছে। তারা স্কুলের সামনেই পথ অবরোধ করেছে। বৃহস্পতিবার সকালে আগরতলায় সখীচরণ স্কুলের সামনে ওই ঘটনায় দীর্ঘক্ষণ এলাকায় উত্তেজনা ছিল। খবর পেয়ে ট্রাফিক পুলিশের আধিকারিক ছুটে গিয়েছে।

জানা গিয়েছে, আগরতলা শহরের সখীচরণ স্কুল সংলগ্ন এলাকায় অবৈধভাবে পণ্য পরিবহণের গাড়ি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাল উঠানামা করানো হয়। ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। আজ সকালে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

অভিভাবকদের অভিযোগ, এতদিন ধরে এসব ঘটনা ঘটে চললেও ট্রাফিক পুলিশ সব কিছু জেনে শুনেও নিরব দর্শকের ভূমিকা পালন করে চলছিল। এর আগেও এই বিষয়কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীরা পথ অবরোধে শামিল হয়েছিল। কিন্তু কিছুদিন ঠিক ভাবে চললেও পরর্বতী সময়ে আবার একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের।

এরই প্রতিবাদে আজ স্কুলের সামনে রাস্তা অবরোধ করেছে ছাত্র ছাত্রীরা। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে গেছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। তাঁরা আশ্বাস দিয়েছেন, আগামীকাল থেকে কোন গাড়ি স্কুলের সামনে দাঁড়াতে দেওয়া হবে না। সেই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। 

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top