News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অর্থের অভাবে বহিরাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে পারছে না তিন বছরের শিশু 
Image

অর্থের অভাবে বহিরাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে পারছে না তিন বছরের শিশু 

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ ডিসেম্বর: 

অর্থের অভাবে চিকিৎসা পরিষেবা গুরুতর অসুস্থ এক শিশু চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকার সুমন নাথের তিন বছরের পুত্র নেহান নাথ দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত।  নেহানের বাবা পেশায় কাঠমিস্ত্রি । উনার পক্ষে অর্থের জোগাড় করে ছেলের চিকিৎসা করানো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 

 বিগত দুই মাস পূর্বে যে শিশুটি হেসে খেলে ঘুরে বেড়াতো বাড়ির উঠানে আজ ভাগ্যের নির্মম পরিহাসে বিছানায় শয্যাশায়ী।  রাজ্যের বিভিন্ন চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর পরেও শিশুটির সুস্থতার লক্ষণের চিহ্ন মাত্র নেই। অবশেষে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে বহিঃ রাজ্যে বেঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এই কথা শোনার পর মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে শিশুটির মা বাবা সহ দাদু ঠাকুরমার। 

অসহায় দিনমজুর মা-বাবা কি করবে ভেবে পাচ্ছে না। বেঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের কাছে নেই। শিশু সন্তানকে বাঁচানোর তাগিদে মা-বাবার চোখ দিয়ে ঝরছে জল আর এদিক ওদিক ছোটাছুটি করছে একটু সাহায্য পাওয়ার আশায়। সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই আশায়ই দিন গুনছেন নেহানের পরিবার। 

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top