News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি জোট সরকারের শাসনে ব্যর্থতা জনসম্মুখে তুলে ধরবে কংগ্রেস
Image

বিজেপি জোট সরকারের শাসনে ব্যর্থতা জনসম্মুখে তুলে ধরবে কংগ্রেস

আগরতলা, ১৩ ডিসেম্বর: বিজেপি জোট সরকারের ছয় বছরের শাসনকালের ব্যর্থতাকে জনসম্মুখে তুলে ধরার কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যে বতর্মান পরিস্থিতিকে সামনে রেখে ১৭টি বিষয়কে লিফলেটের আকারে তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে যাবেন প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন শ্রী সাহা বলেন, বিজেপি জোট সরকার রাজ্যে অপরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। নেশার সাম্রাজ্য ভাসছে ত্রিপুরা। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা বলে সারা রাজ্য জুড়ে নেশাগ্রস্ত যুবক যুবতীদের শাসকদলে আশ্রিত করে অপরাধমূলক কাজে লিপ্ত করছে তাঁদের।

তাঁর দাবি, নেশায় আসক্ত হয়ে প্রতিদিন গড়ে ৫ জন রোগীর এইচ আই ভি শনাক্ত হচ্ছে। তিনি আরও বলেন, ত্রিপুরায় আত্মহত্যার খেলা চলছে। সারা দেশের সাথে এই রাজ্যে আত্মহত্যার নিরিখে প্রথম সারির রাজ্যের মধ্যে একটি। রাজ্যে দিনে ২-৩ জন আত্মহত্যা করছেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top