News Flash

Image

তিনসুকিয়ায় সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই

তিনসুকিয়া (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : তিনসুকিয়ায় ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনা আজ সোমবার সকালে গেলাপুখুরি এলাকায় সংঘটিত হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, এদিন সকালে গেলাপুখুরি এলাকায় একটি বাইক বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। বাইকে দুই আরোহী ছিলেন। প্রচণ্ড ধাক্কায় বাইকের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পাশাপাশি গুরুতরভাবে ঘায়েল হয়েছেন অপর আরোহী।

দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনার শিকার দুজনকে উদ্ধার করে নিয়ে যায় তিনসুকিয়া সরকারি হাসপাতালে। হাসপাতালে একজনকে মৃত বলে ঘোষণা করে অপরজনকে উন্নত চিকিৎসাৰ জন্য ডিব্ৰুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত ডাক্তার।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top