News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারাণসী পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উষ্ণ অভ্যর্থনা রাজ্যপালের
Image

বারাণসী পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উষ্ণ অভ্যর্থনা রাজ্যপালের

বারাণসী, ১১ ডিসেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার বারাণসী পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। সোমবার বারাণসী পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বাবাপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এখানে এসেছেন রাষ্ট্রপতি। তাঁর সফরের কারণে বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঐতিহ্য অনুযায়ী একাডেমিক শোভাযাত্রায় যোগ দেন । অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিজের হাতে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। প্রায় ৫৫ মিনিট অনুষ্ঠানে উপস্থিত থাকার পর তিনি সার্কিট হাউসে যান। এখানে বিশ্রাম এবং দুপুরের খাবারের পরে, তিনি বাবাপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। বারাণসীতে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল থেকেই রাষ্ট্রপতির আগমন ও বিদায় উপলক্ষ্যে সংশ্লিষ্ট পথে সকল পথে কড়া নিরপত্তা ছিল। এদিন রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এডিজি নিরাপত্তা রঘুবীর লাল এবং পুলিশ কমিশনার মুথা অশোক জৈন।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top