নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ ডিসেম্বর : বৈদিক ও সনাতন শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে নয়জন ছাত্রীকে নিয়ে ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করে তুলছে মহাদেব তপস্থলী বৈদিক গুরুকুল।
২০১৪ সালে ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতে শহর থেকে বেশ কিছুটা দূরে একটা অন্যরকম শান্ত আবহাওয়ায় সমাজসেবী রানা সিনহার একান্ত প্রয়াসে গড়ে উঠেছিল মহাদেব তপস্থলী বৈদিক গুরুকুল।
১৫ জন ছাত্রীকে নিয়ে শুরু করলেও বর্তমানে নয় জন ছাত্রী সেই বৈদিক সনাতন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে চলেছে। বর্তমানে যে পাশ্চাত্য শিক্ষার কারণে ভারতের গৌরব বৈদিক সনাতন শিক্ষা ব্যবস্থা হারিয়ে যাওয়ার পথে সে শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে এখানে চলছে ভারতীয় সংস্কৃতিতে কেমন করে ভারতীয় ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব আঙ্গিকে পৃথিবীতে ভারতকে চিনিয়ে দিতে পারে তার প্রচেষ্টা।
একের পর এক তৈরি হচ্ছে দালান ঘর, শিক্ষক রয়েছেন সকাল পাঁচটা থেকে রাত ৯ টা পর্যন্ত ছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি যোগাব্যাস এবং ভারতীয় রীতি নীতিতে উন্নত করার জন্য। ছোটবেলা থেকেই বাবা-মায়ের আশ্রয় ছেড়ে দিয়ে তারা নিজেদেরকে গড়ে তোলে একজন দেশ প্রেমিক হিসাবে। যাদের উপর ভিত্তি করে ভবিষ্যতে ভারত বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন দেখছে। অথচ এত উৎকৃষ্ট চিন্তা ধারা নিয়ে এগিয়ে যাওয়া এই গুরুকুলের আর্থিক সংস্থান করতে হচ্ছে খুবই কষ্টে। বড় কোন ধরনের সরকারি অনুদান প্রায় নেই বললেই চলে। যারা বৈদিক সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী তাদের সামান্য অনুদানে চারতলার ফাউন্ডেশন দিয়ে দালান বাড়ি গড়ার কাজ চলছে। কিন্তু এই কাজ কেমন করে সম্ভব করবেন তা নিয়ে চিন্তিত সংস্থার কর্মকর্তারা। সরকার পাশে এসে দাঁড়াক, এমনই দাবি এলাকাবাসীর।

মহাদেব তপস্থলী বৈদিক গুরুকুলের ব্যতিক্রমী শিক্ষাব্যবস্থা
Tags:
Releated Posts
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

















