News Flash

  • Home
  • দেশ
  • বেআইনি নির্মাণ মামলায় কলকাতা পুরসভাকে হাই কোর্টের ১ লক্ষ টাকা জরিমানা
Image

বেআইনি নির্মাণ মামলায় কলকাতা পুরসভাকে হাই কোর্টের ১ লক্ষ টাকা জরিমানা

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণ মামলায় কলকাতা পুরসভাকে এক লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সোমবার আদালত ভর্ৎসনা করে বলে, “ভোট ব্যাংক আছে। কিন্তু কিছু তো করা দরকার”।

বেআইনি নির্মাণ মামলায় রাজ্যের তরফে রিপোর্ট পেশ করার কথা বলে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ৪ হাজার ২২২টি জলাশয় ভরাট হয়েছে। তার পর থেকে তা একেবারেই বন্ধ। রাজ্যের তরফে প্রধান বিচারপতির প্রশ্ন, “আপনারা জানেন না, কোথায় জলাশয় বন্ধ করে বেআইনি নির্মাণ হয়ছে? বেআইনি নির্মাণ নিয়ে যে সব নির্দেশ হয়েছে তার কটা মানা হয়েছে?”

প্রধান বিচারপতি বলেন, “ভোট ব্যাংক আছে। কিন্তু কিছু তো করা দরকার! জলাশয় নিয়ে অনেক মামলা। কী করছেন? চাইলে সমস্যা সমাধান হয়। না চাইলে কোনওদিন তা সম্ভব নয়!” সওয়াল জবাবের পরই কলকাতা পুরসভাকে ১ লক্ষ টাকা জরিমানা করে হাই কোর্ট।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top