News Flash

  • Home
  • প্রধান খবর
  • অযোধ্যায় রামমন্দিরের গর্ভগৃহের কাজও শেষ পর্যায়ে, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
Image

অযোধ্যায় রামমন্দিরের গর্ভগৃহের কাজও শেষ পর্যায়ে, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

অযোধ্যা, ১০ ডিসেম্বর (হি.স.): সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হবে। জোরকদমে শেষ মুহূর্তের কাজ চলছে। মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের কাজও একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছেছে। এই গর্ভগৃহেই রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত করা হবে। কর্নাটক এবং রাজস্থান থেকে নিয়ে আসা বিশেষ পাথর দিয়ে তৈরি করা হচ্ছে রামলালার তিনটি মূর্তি। সেগুলির মধ্যে যে কোনও একটিকে বেছে নেবেন ট্রাস্টের আধিকারিকেরা।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই বাছাই-পর্ব শেষ করতে চলেছেন তাঁরা। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে রামলালার মূর্তিকে মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনে বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হবে। সেই তালিকায় সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির নাম রয়েছে বলে জানা গিয়েছে। মোট ৮০০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। তার মধ্যে ৬০০০ জন সাধুসন্ত। বাকি ২০০০ জন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ।
শুধু ক্রিকেটারেরা নন, নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন শিল্পপতি মুকেশ অম্বানি, গৌতম আদানি এবং রতন টাটা। থাকবেন রামায়ণ সিরিয়ালে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়া। থাকতে পারেন অমিতাভ বচ্চনের মতো তারকারাও। থাকতে পারেন অক্ষয় কুমারও।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top