News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোটি কোটি টাকা উদ্ধার, সমালোচনায় সরব প্রদেশ বিজেপি সভাপতি
Image

কোটি কোটি টাকা উদ্ধার, সমালোচনায় সরব প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ৯ ডিসেম্বর : কংগ্রেস সাংসদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধারকে ঘিরে দেশ জুড়ে তুলকালাম অবস্থা। আজ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যও ওই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন।

আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, আয়কর দফতরের হানায় কংগ্রেস সাংসদ ধীরজ সাহু ঘর থেকে প্রায় ৩০০ কোটির ওপর টাকা উদ্ধার হয়েছে। টাকার পরিমাণ এতটাই বেশি যে টাকা গোনার মেশিনও নষ্ট হয়ে গিয়েছে। ওই ঘটনায় কংগ্রেসের নেতৃত্বেরা নীরব ভূমিকা পালন করছেন। তাতে স্পষ্ট যে, জনগণের টাকা আত্মসাৎ করে এই টাকাগুলি সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, দেশের সম্পদকে নষ্ট করার চেষ্টা করছে বিরোধীদল। দুর্নীতির সাথে জড়িতদের খুঁজে বের করে জনগণের টাকা ফিরিয়ে দিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার তার গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top