News Flash

  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশে রহস্যজনক মৃত্যু বাঁকুড়ার শ্রমিকের
Image

অন্ধ্রপ্রদেশে রহস্যজনক মৃত্যু বাঁকুড়ার শ্রমিকের

বাঁকুড়া, ৯ ডিসেম্বর (হি. স.) : অন্ধপ্রদেশে কাজ করতে গিয়ে রহস্য জনক ভাবে মৃত্যু হোল এক শ্রমিকের। ওই শ্রমিকের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানার শিরশা গ্রামে । মৃত শ্রমিকের নাম কিশোর মান (২৮) । তার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য যেমন ঘনীভূত হচ্ছে তেমনি বাঁকুড়া জেলা জুড়ে চাঞ্চল্যও দেখা দিয়েছে।

শনিবার কিশোর মানের মৃতদেহ শিরশা গ্রামে পৌঁছাতেই গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়ে । বাড়িতে আসেন বড়জোড়ার প্রাক্তন বাম বিধায়ক সুজিত চক্রবর্তী। কিশোরের বাড়িতে বৃদ্ধ বাবা মা ছাড়াও এক ভাই রয়েছে। তিনিই একমাত্র রোজগেরে ব্যাক্তি ছিলেন। জেলায় বা রাজ্যে কাজ না পেয়ে বেশ কিছুদিন ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজমুন্ডিতে একটি কারখানায় ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিশোরের বাবা জগন্নাথ মান ছেলের শোকে পাথর হয়ে গেছেন। তিনি কথা বলার মত অবস্থায় নেই। প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী বলেন করোনা কালে পরিযায়ী শ্রমিকদের বিভিষীকা মনে করলে রাতের ঘুম উড়ে যায়। তবু বাধ্য হয়ে বাঁকুড়ার যুবক ছেলেদের অন্য রাজ্যে যেতে হয়। কারন এরাজ্যে কর্ম সংস্থানের কোনো উদ্যোগ নেই। তিনি বলেন মাস খানেক আগে বাড়ি এসে কর্মস্থলে ফিরে যান কিশোর। ৬ ডিসেম্বর রাত ৮ টা নাগাদ সেখানের পালসা স্টেশনের কাছে তার মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। তার কাছে রাজমুন্ডি থেকে খড়গপুর আসার ট্রেনের টিকিট পাওয়া গেছে। কিন্তু রাজমুন্ডি থেকে ২৫০ কিঃ মিঃ দুরে তার মৃতদেহ কীভাবে পাওয়া গেল তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। তিনি বলেন ওই দিন কিশোর ফোন করে জানিয়েছিল ৫ – ৬ জন তাকে ধাওয়া করেছে। কিছুক্ষন পর ফের ফোন করে জানিয়েছিল তারা পা দুটো কাটা গেছে। তোমরা আমাকে নিয়ে যাও। সেই শেষ কথা। ৭ তারিখ আত্মীয়রা অন্ধ্রপ্রদেশ গিয়ে রেল পুলিশের কাছে তার ফোন চাইলে সেটি তারা দেয়নি। থানায় অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি। অভিযোগ, মৃতদেহ আনতে যাওয়ায় পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যাবহার করেছ অন্ধ্র প্রশাসন। তার এক আত্মীয় বলেন কিশোর কোথায় কাজ করত তারও কোনো কাগজ পত্র পাওয়া যায়নি।-

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top