News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতে রীতিমতো জমে যাচ্ছে কাশ্মীর, কনকনে ঠাণ্ডায় কাঁপছে কার্গিল ও লাদাখ
Image

শীতে রীতিমতো জমে যাচ্ছে কাশ্মীর, কনকনে ঠাণ্ডায় কাঁপছে কার্গিল ও লাদাখ

শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.): ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছে কাশ্মীর উপত্যকা, হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কাঁপছে কার্গিলও।

শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ-সর্বত্রই কাঁপুনি ধরানো ঠান্ডা পড়েছে। শীতের দাপট বাড়ছে জম্মুতেও। শুক্রবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এখনও পর্যন্ত মরসুমের শীতলতম রাত। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছেছে মাইনাস ৪.২ ডিগ্রিতে, পহেলগামে মাইনাস ৫.০ ডিগ্রি সেলসিয়াস।
কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের নীচেই। জম্মুতে শীতের শিরশিরানি জারি রয়েছে। মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে সকালের দিকে কাশ্মীরের রাস্তাঘাট থাকছে ফাঁকা। রোদ উঠলেও, শীতকে হারাতে পারছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কাশ্মীর উপত্যকায় এমনই শীতের দাপট বজায় থাকবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top