News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ বিজেপির সংগঠনিক খোলনলচে বদলাতে ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন বিএল সন্তোষ ও সম্বিত পাত্র
Image

প্রদেশ বিজেপির সংগঠনিক খোলনলচে বদলাতে ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন বিএল সন্তোষ ও সম্বিত পাত্র

আগরতলা, ৯ ডিসেম্বর : আগামী ২০ ডিসেম্বর ত্রিপুরা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্র। তাঁদের উপস্থিতে দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। ধারণা করা হচ্ছে, প্রদেশ বিজেপির খোলনলচে বদলাতেই তাঁরা রাজ্যে আসছেন।

দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যায় উভয় নেতা আগরতলায় এসে পৌঁছাবেন। পরের দিন বৈঠক হওয়ার কথা রয়েছে। ওইদিন বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন এবং দলের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল পুনর্গঠনই তাঁদের সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

সূত্রের কথায়, এক ব্যক্তি এক পদ বিজেপির এই নীতি ত্রিপুরায় আবারও কার্যকর হতে চলেছে। ফলে, সংগঠনে এবং শাসনকের চেয়ারে নতুন মুখদের আনা হবে। বৈঠকের পর একাধিক মোর্চার প্রধানদের পরিবর্তন করা হবে বলে অনুমান করা হচ্ছে। দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, এবিষয়ে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়েও আলোচনা করবেন দলীয় নেতৃত্বরা।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top