News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট পেশ; লোকসভায় হইচই, দুপুর ২টো পর্যন্ত সভা মুলতুবি
Image

মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট পেশ; লোকসভায় হইচই, দুপুর ২টো পর্যন্ত সভা মুলতুবি

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ করা হল তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। শুক্রবার দুপুর বারোটা নাগাদ বিজেপির বিনোদ সোনকার মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করেন। এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় জমা পড়ার পর তুমুল শোরগোল শুরু হয়। হইচইয়ের মাঝে সভা মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি থাকবে।

অন্যান্য দিনের মতো শুক্রবারও সংসদে আসেন মহুয়া মৈত্র। ঢোকার মুখে চেনা মেজাজেই দেখা গিয়েছে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদকে। তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা যায়। জানিয়েছেন, কী হবে, তা তিনি দেখে নেবেন। লোকসভায় ঢোকার আগে মহুয়ার মুখে শোনা যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, ‘‘আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের। ‘অসত্যের কাছে কভু নত নাহি কর শির/ ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।’’ নজরুল-কাব্যের এই দুই পংক্তি হিন্দিতে অনুবাদ করেও শোনান মহুয়া। তার পর বলেন, ‘‘এঁরা বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।’’

এরপর দুপুরে লোকসভায় পেশ করা হয় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। শুক্রবার দুপুর বারোটা নাগাদ বিজেপির বিনোদ সোনকার এথিক্স কমিটির রিপোর্ট পেশ করেন। উল্লেখ্য, অর্থের বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top