News Flash

Image

করিমগঞ্জের ৪ টি বিধানসভা নির্বাচন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ

করিমগঞ্জ (অসম) ৮ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার ১২৩ নম্বর- উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ নম্বর- দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা ১২৫ নম্বর- পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর- রামকৃষ্ণ নগর (তফশিলি) বিধানসভা নির্বাচন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা শুক্রবার প্রকাশ করা হয়েছে।

এতে ওই বিধানসভা কেন্দ্রের নির্বাচক নিবন্ধন আধিকারিকরা পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখের যোগ্যতার ভিত্তিতে এই খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে নাম অন্তর্ভুক্তির জন্য যদি কারো কোন দাবি বা তালিকাভুক্ত কোন নামের বিরুদ্ধে কোন আপত্তি বা সন্নিবিষ্ট কোন বিবরণ সম্বন্ধে আপত্তি থাকে তবে তা আগামী ৮ জানুয়ারি সোমবারের মধ্যে ৬, ৬(ক),৭ ও ৮ ফর্মে দাখিল করতে হবে। অনলাইন যোগেও https://voters.eci.gov.in এ দাখিল করা যাবে।
পাশাপাশি,এতে আরও জানানো হয়েছে যে একজন যোগ্য নাগরিক যিনি ২০২৪ সালের পরবর্তী যেকোন একটি তারিখে অর্থাৎ ১ এপ্রিল ২০২৪, ১জুলাই ২০২৪ বা ১ অক্টোবর ২০২৪ এ ১৮ বছর পূর্ণ করতে চলেছেন তিনিও বিজ্ঞপ্তির তারিখ থেকে ৬ নম্বর ফর্মের মাধ্যমে নাম অন্তর্ভুক্তির জন্য ওই তারিখের মধ্যে অগ্রিম আবেদন করতে পারবেন, যোগ্যতার ভিত্তিতে তার আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত হবে।

এতে উত্তর করিমগঞ্জ বিধানসভা নির্বাচন চক্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান হচ্ছে- করিমগঞ্জের উপায়ুক্ত কার্যালয়ের নির্বাচন শাখা, চক্র আধিকারিকের কার্যালয়,বিদ্যালয় সমূহের উপ পরিদর্শকের কার্যালয়, আবগারি বিভাগের পরিদর্শক, উপ অধিকর্তা নগর ও পল্লী পরিকল্পনা বিভাগের কার্যালয়, সমবায় সমিতির সহকারি নিবন্ধকের কার্যালয়,খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় বদরপুর মহাকল, খণ্ড উন্নয়ন সহ আধিকারিকের কার্যালয় বদরপুর মহাকল, সহকারি নির্বাহী বাস্তুকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয় বদরপুর, সহকারী নির্বাহী বাস্তুকার জলসম্পদ কার্যালয় বদরপুর, বদরপুর শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়, বদরপুর খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, অবর নিবন্ধকের কার্যালয় ভাঙ্গা, সব ভোট কেন্দ্র, সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়।
এদিকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান হচ্ছে- চক্র আধিকারিকের কার্যালয় নিলামবাজার, খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় উত্তর করিমগঞ্জ, সমবায় সমিতির সহকারী নিবন্ধকের কার্যালয় রামকৃষ্ণ নগর, উত্তর করিমগঞ্জ শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়, উত্তর করিমগঞ্জ খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, জেলা কৃষি আধিকারিকের কার্যালয় করিমগঞ্জ, উপ-অধিকর্তা অর্থনীতি ও পরিসংখ্যান করিমগঞ্জ, খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় দক্ষিণ করিমগঞ্জ, সহকারি বাস্তুকার জনসম্পদ বিভাগ পাথারকান্দি, দক্ষিণ করিমগঞ্জ খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, জ্যেষ্ঠ পরিদর্শক সমবায় সমিতির সহকারী নিবন্ধকের কার্যালয় রামকৃষ্ণ নগর, সহকারী নির্বাহী বাস্তুকার পূর্ত বিভাগ (গ্রামীণ সড়ক) এর কার্যালয় নিলামবাজার, সব ভোটকেন্দ্র ও সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়।

পাশাপাশি, পাথারকান্দি বিধানসভা নির্বাচন চক্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান- চক্র আধিকারিকের কার্যালয় পাথারকান্দি, সহকারী নির্বাহী বাস্তুকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কার্যালয় পাথারকান্দি, সহকারি নির্বাহী বাস্তুকার পূর্ত বিভাগ (গ্রামীণ সড়ক) কার্যালয় পাথারকান্দি, পাথারকান্দি খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, সহকারি নিয়োগ আধিকারিকের কার্যালয়, বনরক্ষী আধিকারিকের কার্যালয় লোয়াইরপোয়া, সহকারী নির্বাহী বাস্তুকার (এনএইচ) কার্যালয় লোয়াইরপোয়া, খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় লোয়াইরপোয়া, শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় লোয়াইরপোয়া, সব ভোট কেন্দ্র ও সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়।
এছাড়া রামকৃষ্ণ নগর বিধানসভা নির্বাচন চক্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান হচ্ছে- চক্র আধিকারিকের কার্যালয় রামকৃষ্ণনগর, রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, বনরক্ষী সামাজিক বনানীকরনের কার্যালয়, মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় রামকৃষ্ণনগর, রামকৃষ্ণনগর খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, দুল্লভছড়া খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, দুল্লভছড়া শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়, সব ভোটকেন্দ্র ও সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এতে এই খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচন চক্রের নির্বাচক নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে এবং সংশ্লিষ্ট কার্যালয়েগুলিতে পরিদর্শনের জন্য পাওয়া যাবে। এতে আরও জানানো হয়েছে, দাবি ও আপত্তি নির্বাচক নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে অথবা ভোটকেন্দ্র অনুসারে সংশ্লিষ্ট দাবি ও আপত্তি দাখিলের জন্য নির্ধারণ করে দেওয়া কার্যালয় গুলিতে সরাসরি জমা দেওয়া যাবে অথবা ৮ জানুয়ারির মধ্যে ডাকযোগে নির্বাচক নিবন্ধন আধিকারিকের কার্যালয়েও পাঠানো যাবে।

এতে শুক্রবার বিকাল ৪ টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের এই খসড়া ভোটার তালিকার প্রকাশ সম্পর্কে অবহিত করা হয়েছে। এতে করিমগঞ্জের সদর এসডিও অমিত পারবোসা ও নির্বাচন আধিকারিক মংভে ইংভি উপস্থিত ছিলেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top