News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক, উত্তেজিত জনতার ট্রিপারে আগুন
Image

গাড়ি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক, উত্তেজিত জনতার ট্রিপারে আগুন

আগরতলা, ৮ ডিসেম্বর: জাতীয় সড়ক আবারও রক্তাক্ত হয়েছে। নিয়ন্ত্রণহীন যান একটি তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে। আজ দুপুরে অসম-আগরতলা জাতীয় সড়কে ট্রিপারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক অটো চালকের। ওই ঘটনায় আমবাসা থানাধীন  জিউলছড়ার মাসুরাই পাড়ায় স্হানীয় মানুষদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল। স্হানীয় জনগণ ঘাতক ট্রিপারে আগুন লাগিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে আমবাসার দিক থেকে আসছিল টিআর০৪৪২৪১ নম্বরের একটি অটো।  ওই সময় অপরদিক থেকে আসা টিআর-০১-এভি-১৮৭১ নম্বরের ট্রিপার গাড়ির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ট্রিপারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অটো চালক ধলাই জেলার আমবাসা থানাধীন জিওলছড়ার বাসিন্দা গুনাচরণ রিয়াং(৪৫)-এর। অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়েছে। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে স্থানীয় জনগণ। কিন্তু ততক্ষণে ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ক্ষুদ্ধ জনতা গাড়ির চালককে না পেয়ে ট্রিপারে আগুন লাগিয়েছে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আমবাসা দমকলবাহিনী ও পুলিশ। দমকলবাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে, ট্রিপারে আগুন নেভাতে গেলে স্থানীয় মানুষের প্রতিরোধের মুখোমুখি হন দমকল কর্মীরা। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top