News Flash

Image

আগরতলা-আখাউড়া রেল প্রকল্প

নয়াদিল্লি, ৮  ডিসেম্বর: আগরতলা-আখাউড়া রেল প্রকল্প উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি এবং বাংলাদেশের মধ্যে প্রথম রেল প্রকল্প।

এই রেলপথে জাতীয় গুরুত্ব অপরিসীম। ভারতের দিকে নির্মাণকাজ করছে রেল মন্ত্রক ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকসন কোম্পানী লিমিটেড (আইআরসিওএন)-এর মাধ্যমে। এরজন্য অর্থ সংস্থান করেছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক। বাংলাদেশের দিকে নির্মাণকাজ করছে বাংলাদেশ রেলওয়েজ। অর্থের সংস্থান করছে ভারতের বিদেশ মন্ত্রক। এই রেলপথের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও বাড়বে, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি হবে।

১৯৭১এ সংসদে আইনের মাধ্যমে নর্থ ইস্টার্ন কাউন্সিল (এনইসি) গঠিত হয়েছিল একটি বিধিবদ্ধ উপদেষ্টা কর্তৃপক্ষ হিসেবে। এর উদ্দেশ্য ছিল উত্তর পূর্বাঞ্চলের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়ন। এটি উপদেষ্টা কর্তৃপক্ষ হিসেবে ২০০২ পর্যন্ত কাজ করে। এরপরে ২০০২-এ একটি সংশোধনী আইনের মাধ্যমে এনইসি-কে উত্তর পূর্বাঞ্চলের জন্য আঞ্চলিক পরিকল্পনা কর্তৃপক্ষ হিসেবে কাজ করার অধিকার দেওয়া হয়।

শুরু থেকে এই অঞ্চলের উন্নয়নে এনইসি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলেছে। এনইসি সাফল্যের সঙ্গে বেশকিছু প্রতিষ্ঠান তৈরি করেছে, যেমন- ইম্ফলে রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, শিলং-এ নর্থইস্ট পুলিশ অ্যাকাডেমি ইত্যাদি।

এর পাশাপাশি এই অঞ্চলে গুরুত্বপূ্র্ণ পরিকাঠামো গড়ে তুলেছে এনইসি। যেমন- ১১ হাজার ৪৩২ কিলোমিটার দীর্ঘ সড়ক, ৬৯৪.৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র, ১০ হাজার ৩৪১.৬৩ সার্কিট কিলোমিটার বন্টন ও বিতরণ ও বিতরণ নেটওয়ার্ক, ১১টি স্টেটবাস টার্মিনাস, ৩টি ইন্টার স্টেট ট্রাক টার্মিনাস। এছাড়া গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, ইম্ফল, উমরয় এবং তেজু’র মতো ৬টি আঞ্চলিক প্রধান বিমান বন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজও হাতে নিয়েছে এনইসি। 

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top