News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচ রাজ্যের ফলাফলে চরম হতাশায় ভুগছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা
Image

পাঁচ রাজ্যের ফলাফলে চরম হতাশায় ভুগছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা

ধর্মনগর, ৭ ডিসেম্বর : পাঁচ রাজ্যের ফলাফলে চরম হতাশায় ভুগছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা। তাই তাঁদের মনোবল বাড়াতে তৎপর হয়েছে প্রদেশ নেতৃবৃন্দ। সেই লক্ষ্যে তড়িঘড়ি ধর্মনগর ছুটে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। উত্তর ত্রিপুরা জেলায় প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক সারলেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে।

এদিন ধর্মনগর সার্কিট হাউসে সুদীপ রায় বর্মন কংগ্রেস নেতৃবৃন্দদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছেন। এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি এডভোকেট অজিত দাস, ধর্মনগর কেন্দ্রের বিজিত প্রার্থী চয়ন ভট্টাচার্য কংগ্রেস নেতা আব্দুল বাছিত চৌধুরী সহ জেলা এবং মহকুমা স্তরের নেতা-নেত্রী বৃন্দ।

এদিন সুদীপ রায় বর্মন দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে। এই নির্বাচনে দুটি রাজ্য কংগ্রেস হারালেও লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে।

তাঁর কথায়, সদ্য সমাপ্ত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট বিজেপির প্রাপ্ত ভোটের থেকে বেশি। তা একটি শুভ লক্ষণ বলে দাবি করেন তিনি । তাছাড়া ষাটটির উপর আসনে কংগ্রেস দল তিন অঙ্কের সংখ্যা অর্থাৎ সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে।

এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল হবে এবং কেন্দ্রে ক্ষমতা দখল করবে। ত্রিপুরায় বিরোধীরা একটা ভালো ফলাফল করবে বলেন তিনি ।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top