News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসসি নার্সিং ছাত্রীদের প্রথম ব্যাচের ল্যাম্পিং লাইট অনুষ্ঠান রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: মুখ্যমন্ত্রী
Image

বিএসসি নার্সিং ছাত্রীদের প্রথম ব্যাচের ল্যাম্পিং লাইট অনুষ্ঠান রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷ নার্সদের মানবিক পরিষেবার উপরও নির্ভর করে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুুনাম৷ আজ আইজিএম হাসপাতালের আগরতলা সরকারি নার্সিং কলেজ অডিটোরিয়ামে বিএসসি নার্সিং ছাত্রীদের প্রথম ব্যাচের ল্যাম্পিং লাইট ও শপথ গ্রহন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷

তিনি বলেন, নার্সরা হলেন স্বাস্থ্য পরিষেবা প্রদানের দূত৷ রোগীকে আপন করে মুমূর্ষ মানুষের পাশে থেকে পরিষেবা প্রদান করতে পারলেই আজকের শপথ গ্রহণের সার্থকতা আসবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ফ্লোরেন্স নাইটিংগেল ছিলেন আধুনিক নার্সিং পরিষেবার জননী৷ একজন নার্স তার, দক্ষতা, তার নিজ দায়িত্বশীলতা রোগীদের কাছে তুলে ধরলেই নাইটিংগেলের মার্গ দর্শন সঠিক প্রতিষ্ঠা লাভ করবে৷
তিনি বলেন, দক্ষিণ ভারত এবং মণিপুরের নার্সদের সারা দেশে সুুনাম রয়েছে৷ এখন ত্রিপুরার নার্সরাও বহিঃরাজ্যে সুুনাম অর্জন করছেন৷ মুখ্যমন্ত্রী নার্সিং পাঠরত ছাত্রছাত্রী ও ফ্যাকাল্টিদের উদ্দেশ্যে বলেন, কর্তব্য পালনের পাশাপাশি পঠন-পাঠনের মাধ্যমে নিজেকে সর্বদা উন্নতিকরণ করতে হবে৷ শিক্ষকদেরও সব সময় নিজেদের তৈরী রাখতে হবে৷ তবেই নিজের পেশা থেকে আত্মত’প্তি পাওয়া সম্ভব৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনে রাজ্যের ছেলে মেয়েদের বি এস সি নার্সিং এর জন্য বহিঃরাজ্যে যেতে হতো৷ বর্তমানে রাজ্যেই বি এস সি নার্সিং পড়ার সুুযোগ রয়েছে৷ রাজ্য সরকার এই নার্সিং কলেজে সবরকম আধুনিক সুুব্যবস্থা করে দিয়েছে৷ রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিয়েছে৷

বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সমস্ত ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্ব সহ কাজ করে চলেছে৷ তিনি বলেন, এই সরকার মানুষের প্রয়োজন অনুধাবন করতে পারে৷ ফলে কোন প্রকার দাবি দাওয়ার জন্য এখন আর আন্দোলন করতে হয়না৷ মুখ্যমন্ত্রী নার্সিং ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, ভাল ছাত্র বা ছাত্রী হতে হলে প্রথমেই ভাল মানুষ হওয়া প্রয়োজন৷ সবসময় মানুষের পাশে থাকা দরকার৷ তিনি ছাত্রীদের সুুন্দর, উজ্জল ভবিষ্যত কামনা করেন৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষা মৈত্রী চৌধুরী৷ বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. গঙ্গা প্রসাদ প্রসেইন৷ এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর (ডাঃ) অনুপ কুমার সাহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. অ’ন দাস প্রমুখ৷ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন হেলথ সার্ভিসের অধিকর্তা ডা. সুুপ্রিয় মাল্লিক৷

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top