News Flash

  • Home
  • দেশ
  • নদী থেকে বালি তোলার অনুমতির দাবিতে পথ অবরোধ আলিপুরদুয়ারে
Image

নদী থেকে বালি তোলার অনুমতির দাবিতে পথ অবরোধ আলিপুরদুয়ারে

সোনাপুর, ৪ ডিসেম্বর (হি.স.) : নদী থেকে বালি, পাথর তোলার অনুমতির দাবিতে আলিপুরদুয়ার-১ এর সোনাপুর চৌপথিতে পথ অবরোধ করল শিলতোর্ষা রিভার বেড শ্রমিক কল্যাণ সংগ্রাম কমিটি। সোমবার প্রায় এক ঘন্টা ধরে চলা অবরোধের জেরে একদিকে আলিপুরদুয়ার-ফালাকাটা জাতীয় সড়ক অপরদিকে সোনাপুর-হাসিমারা রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

কয়েক মাস আগে শিলতোর্ষা রিভার বেড শ্রমিক কল্যাণ সংগ্রাম কমিটি তৈরি হওয়ার পর বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে। ব্লকের বিভিন্ন জায়গায় পথসভা করার সঙ্গে জেলার বিভিন্ন প্রশাসনিক মহলে স্মারকলিপিও দেওয়া হয়। মূলত প্রায় তিন বছর ধরে শিলতোর্ষা নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ যে বন্ধ রয়েছে সেই কাজ আবার শুরুর দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল কাদের এদিন জানান, শ্রমিকরা নদীতে কাজ করতে না পেরে ভিন রাজ্যে চলে গিয়েছে। গ্রামগুলি পুরুষ শূন্য হওয়ার মতো অবস্থায়। তাঁরা চান, প্রশাসন দ্রুত নদী থেকে বালি-পাথর উত্তোলনের অনুমতি দিক। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top