News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু কাশ্মীরের রাজৌরি, পুঞ্চে ব্যাপক তল্লাশি, আটক ৩ জন
Image

জম্মু কাশ্মীরের রাজৌরি, পুঞ্চে ব্যাপক তল্লাশি, আটক ৩ জন

জম্মু, ৪ ডিসেম্বর (হি.স.) : নিরাপত্তা বাহিনী সোমবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ জেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। সোমবার পুলিশ আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। রাজৌরি এবং পুঞ্চ জেলার জঙ্গলে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছিল, তারপরই তিনজন ধরা পড়ে।

আধিকারিকরা জানিয়েছেন, রাজৌরির বুধল, থানামান্ডি, সুন্দরবানী, কালাকোট এবং পুঞ্চের মেনধারের বিভিন্ন অংশে পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ অনুসন্ধান অভিযান চলছিল। রবিবার রাতের দিকে বুধলের বারোতে নামক স্থান থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

সোমবার সকাল থেকে মুরাদপুর, বাথুনী, ঘাই ভাওয়াল (সুন্দরবানি), কালাকোটে তাত্তা পানি ব্রোহ, মানজাকোটে গম্ভীর মুগলান এবং রাজৌরির রাজধানী-থানামান্ডিতে তল্লাশি চলছে। আধিকারিরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী পুঞ্চ জেলার মেনধার সেক্টরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র কাছে গুরসাই, জাবরানওয়ালি গালি, সারুতি এবং আরি গ্রামেও চিরুনি তল্লাশিতে নিযুক্ত রয়েছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top