News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসি-র সব মামলার দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টে চাকরিপ্রার্থীরা
Image

এসএসসি-র সব মামলার দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টে চাকরিপ্রার্থীরা

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.) : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সব ক’টি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা।

সোমবার চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম এ বিষয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। চলতি সপ্তাহে মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

এসএসসি-র গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ, নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাগুলির শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছিল, ছ’মাসের মধ্যে ওই মামলাগুলির শুনানি শেষ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, গত ১৬ নভেম্বর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ওই মামলাগুলি বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে পাঠান। এত দিন ওই বেঞ্চ ব্যস্ত থাকায় শুনানি শুরু করা যায়নি। তাই আবার আদালতের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top