News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিশ্রান্ত বৃষ্টি চেন্নাইয়ে; হাওয়ার বেগে ভেঙে পড়ল গাছ, জলমগ্ন বিভিন্ন এলাকা
Image

ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিশ্রান্ত বৃষ্টি চেন্নাইয়ে; হাওয়ার বেগে ভেঙে পড়ল গাছ, জলমগ্ন বিভিন্ন এলাকা

চেন্নাই, ৪ ডিসেম্বর (হি.স.): শক্তি বাড়িয়ে দ্রুততার সঙ্গে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। ‘মিগজাউমে’ নামের ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হওয়ার সম্ভবনা রয়েছে তামিলনাড়ুর নেল্লোর এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের কাছাকাছি কোনও সমতলে। আশঙ্কা, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার হতে পারে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজছে চেন্নাই-সহ তামিলনাড়ুর নানা প্রান্ত। প্রবল বৃষ্টিতে চেন্নাই, কাঞ্চিপুরমের নানা স্থানে জল জমে গিয়েছে। চেন্নাই শহরের ভাদাপালানি এলাকায় গোড়ালি পর্যন্ত জল জমে গিয়েছে, অর্ধেক ডুবে গিয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি। চেন্নাইয়ের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সোমবার সকালে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। বৃষ্টির পাশাপাশি দমকা হওয়া বইছে চেন্নাইয়ে, তিরুমুল্লাইভোয়াল-আন্নানুর, আম্বাত্তুর এলাকায় প্রবল হাওয়ায় গাছ ভেঙে পড়েছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top