News Flash

Image

করিমগঞ্জে ক্রীড়া পেনশন ২০২৩-২৪ এর জন্য দরখাস্ত আহ্বান

করিমগঞ্জ (অসম) ৪ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ সঞ্চালকালয় থেকে ক্রীড়া পেনশন প্রদান করা হচ্ছে। এতে রাজ্যের স্থায়ী বাসিন্দা খেলোয়াড় যারা অলিম্পিক গেম, কমনওয়েলথ গেম, অলিম্পিক অনুমোদিত ক্রীড়ায় বিশ্ব চ্যাম্পিয়নশীপ ন্যাশনাল গেমে মেডেল অর্জন করেছেন তাদেরকে এককালীন অনুদান ও নিয়মিত ক্রীড়া পেনশন প্রদান করার জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। এতে করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন, যেসব খেলোয়ার ২০২১-২২ এবং ২০২২-২৩ সালে এই যোজনার অধীনে ইতিমধ্যে মনোনীত হয়েছেন তাদেরকে আর আবেদন করতে হবে না ।

এতে ইচ্ছুক খেলোয়াড় যারা এককালীন অনুদান এবং নিয়মিত ক্রীড়া পেনশনের জন্য দরখাস্ত করতে আগ্রহী তাদেরকে নির্ধারিত ফর্মে আগামী ১০ ডিসেম্বর তারিখের মধ্যে করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে দরখাস্ত জমা দিতে হবে। এতে আবেদনের জন্য সংশ্লিষ্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশন থেকে প্রদান করা মেডেল জয়ের সার্টিফিকেট, নিয়োগের বিবরণ প্রকাশ করে অ্যাফিডেভিট, ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতার কপি, সরকারি আধা সরকারি ব্যক্তিগত ও অন্য নিয়োগকারীর প্রদান করা পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র এবং মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফর্ম ও বিস্তারিত বিবরণ করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top