News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বামুটিয়া বিধানসভায় স্বাস্থ্য শিবির
Image

ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বামুটিয়া বিধানসভায় স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, বামুটিয়া, ৩ ডিসেম্বর : সরকারি ছুটির দিনে স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে রোগীদের সেবায় নিয়োজিত হলেন চিকিৎসকরা। ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বামুটিয়া বিধানসভার বাগবাড়িতে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আজ।
এই স্বাস্থ্য শিবিরে শিশুরোগ বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত থেকে এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করেন।

রবিবার এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিলা দাস সেন, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বড়জলার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা।

এদিন এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ডঃ দিলীপ কুমার দাস বলেন, চিকিৎসকরা ছুটির দিনে বাড়িতে থাকার পরিবর্তে বামুটিয়া এলাকাতে এসে যে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছেন তার জন্য উনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি। এলাকার মানুষরা এই স্বাস্থ্য শিবিরে এসে  বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধ এবং চশমা নেওয়ার সুযোগ পেয়েছেন এইদিন। আগামী দিনেও এ ধরনের শিবির ও সংঘটিত করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top