News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে বিশ্বাস রয়েছে ভারতবাসীর : অশ্বিনী বৈষ্ণব
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে বিশ্বাস রয়েছে ভারতবাসীর : অশ্বিনী বৈষ্ণব

ভোপাল, ৩ ডিসেম্বর (হি. স.) : রবিবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা রবিবার সকাল থেকেই শুরু হয়েছে। মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে বিজেপি। মোট ২৩০টি আসনের মধ্যে বিজেপি ১৬৪টি আসনে এগিয়ে রয়েছে। মধ্যপ্রদেশে ক্ষমতা দখলের লড়াইয়ে সফল বিজেপি। বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতায় সেখানে সরকার গড়বে তা এক প্রকার নিশ্চিত। এই প্রবণতা মিলতেই পদ্মশিবিরে উৎসবের মেজাজ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথাতেও মোদীর ম্যাজিকেরই জয়ধ্বনি শোনা গিয়েছে।

মধ্যপ্রদেশের একক সংখ্যাগরিষ্ঠতায় জয় নিশ্চিত হতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে গেরুয়া বসন পরিহিত হাতজোড় করা অবস্থায় থাকা মোদীর ছবি পোস্ট করেছেন। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে বিশ্বাস রয়েছে ভারতবাসীর।”

এই পোস্টের আগে অশ্বিনী বৈষ্ণবকে মুখোমুখি হতে হয়েছিল সাংবাদিকদের। সেখানে স্বাভাবিক ভাবেই উঠে আসে মধ্যপ্রদেশে বিপুল জয়ের প্রসঙ্গ। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল জয় হয়েছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল বিজেপি-র উপর মধ্যপ্রদেশবাসীর যে বিশ্বাস রয়েছে, তা আজকের ফলাফলে প্রতিফলিত হবে। আপনারা সবাই জানেন মধ্যপ্রদেশের মনে মোদী রয়েছেন, মোদীর মনেও মধ্যপ্রদেশ রয়েছে। গত ১৮ বছর ধরে এই রাজ্যে কাজ করছে বিজেপি। যে রকম ভাল কাজ শিবরাজ সিং চৌহ্বান করেছেন। তেমনই ভাল কাজ ডবল ইঞ্জিন সরকার করেছে। এই ভাল কাজের পুরস্কারই আজ জনতা দিল।”

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top