News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • তেলেঙ্গায় ক্ষমতাচ্যূত বিআরএস: দলের পরাজয়ে হতাশ কে টি রামা রাও
Image

তেলেঙ্গায় ক্ষমতাচ্যূত বিআরএস: দলের পরাজয়ে হতাশ কে টি রামা রাও

হায়দরাবাদ, ৩ ডিসেম্বর (হি. স.) : তেলেঙ্গায় ক্ষমতাচ্যূত এক দশকের কেসিআর সরকার। দলের পরাজয় স্বীকার করে নিয়েছেন কেসিআর-পুত্র কে টি রামা রাও ।দলের পরাজয়ে এক্স হ্যান্ডেলে হতাশা প্রকাশ করেন কে টি রামা রাও ।

রবিবার ভোটের ফল গণনায় দেখা যায় ১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভায় ৬৪ আসনে জিতে রাজ্যে সরকার গড়ছে কংগ্রেস। ক্ষমতাসীন বিআরএস নেমে গেছে চল্লিশের নিজে । দলের পরাজয় স্বীকার করে নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেসিআর-পুত্র কে টি রামা রাও। লিখেছেন, “লাগাতার দু’বার সরকারে এনে কাজের সুযোগ দেওয়ার জন্য তেলেঙ্গানাবাসীর কাছে কৃতজ্ঞ। আজকের ফলাফল নিয়ে আমি দুঃখিত নই। কিন্তু হতাশা রয়েছে। আমরা যেমন আশা করেছিলাম, তেমন হয়নি। তবে এখন থেকে শিক্ষা নিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াব।” নির্বাচনে সাফল্যের জন্য কংগ্রেসকেও অভিনন্দন জানিয়েছেন কে টি রামা রাও।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top