News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সোমবার নিজবার্নারপুর-সর্বানন্দপুর ও জসনাবাদ-উমেদনগর পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা
Image

সোমবার নিজবার্নারপুর-সর্বানন্দপুর ও জসনাবাদ-উমেদনগর পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম) ৩ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের ফলে জনসাধারণ কিভাবে উপকৃত হচ্ছেন তা তুলে ধরতে রবিবার কৈয়া-রামচন্ডী ও টানটু-ধনীপুর পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন জনকল্যাণমুখী বিভাগের স্টল খোলা হয়। বিভাগ গুলি তাদের উপলব্ধ পরিষেবার প্রদর্শনী তুলে ধরে। এতে যোগ্য হিতাধিকারীদের নাম বিভাগগুলি লিপিবদ্ধ করে। যাতে করে পরবর্তীতে এইসব হিতধিকারীদেরকে প্রকল্পের আওতায় আনা যায়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির জায়েন্ট স্কিনের মাধ্যমে দেশে বাস্তবায়ন করা কল্যাণ মূলক প্রকল্পগুলির সুফল তুলে ধরা হয়। সভা গুলিতে প্রকল্প লাভ করা উপকৃতরা তাদের অভিজ্ঞতাও তুলে ধরেন।

এদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে সোমবার ৪ ডিসেম্বর নিজ বার্নারপুর-সর্বানন্দপুর পঞ্চায়েতে সর্বানন্দপুর এম ই স্কুলে সকাল সাড়ে নয়টায় এবং জসনাবাদ-উমেদনগর পঞ্চায়েত কার্যালয়ে বেলা দেড়টায় অনুরুপ সভা, বিভাগ গুলির প্রদর্শনী, হিতাদিকারীদের মুখে তাদের সাফল্যের কাহিনী এবং কেন্দ্রীয় সরকারের প্রচারগাড়ির মাধ্যমে জনকল্যাণমুখী প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওই দুই জিপির জনসাধারণকে ওই দুটি সংকল্প যাত্রায় সামিল হবার আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে।

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top