News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৪ রাজ্যে বিধানসভা ভোট, গণনা শুরু, বদলাচ্ছে ছবি, ২ রাজ্যে বিজেপি, ২ রাজ্যে কংগ্রেস এগিয়ে, লড়াই হাড্ডাহাড্ডি
Image

৪ রাজ্যে বিধানসভা ভোট, গণনা শুরু, বদলাচ্ছে ছবি, ২ রাজ্যে বিজেপি, ২ রাজ্যে কংগ্রেস এগিয়ে, লড়াই হাড্ডাহাড্ডি

আগরতলা, ৩ ডিসেম্বর : চার রাজ্যে বিধানসভা ভোটে গণনা শুরু হয়ে গেছে। মুহুর্তেই মধ্যেই ছবি পাল্টে যাচ্ছে। এই মুহুর্তে পোস্টাল ব্যালটে দুই রাজ্যে বিজেপি এবং দুই রাজ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে। রাজস্থান ও মধ্য প্রদেশে বিজেপি এবং ছত্তিসগঢ় ও তেলেঙ্গানায় কংগ্রেস এগিয়ে রয়েছে।

লোকসভা ভোটের আগে আজ সেমিফাইনাল, মানতে হবেই। অন্তত, রাজনৈতিক বিশ্লেষকদের তরজায় পাঁচ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে পারদ সেই মাত্রায় চড়িয়ে দিয়েছে। আজ ৪ রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে। বুথ ফেরত সমীক্ষায় ফলাফল নিয়ে সমগ্র দেশবাসী স্পষ্ট ছবি দেখতে পাননি। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতোই জয়ের দাবি করে চলেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিসগঢ়ে আজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। গণনা শুরু হয়ে গেছে। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা চলছে।

২৩০ আসনের মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে ন্যূনতম ১১৬ আসনে জয়ী হতে হবে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। ওই রাজ্যে এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে এ-বার ভোট হয়েছে ১৯৯টি আসনে। ১১৯ আসনের তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। ৯০ আসনের ছত্তিসগঢ়ে ক্ষমতা দখলে ৪৬ আসনে জয় নিশ্চিত করতে হবে।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top