News Flash

  • Home
  • প্রধান খবর
  • চোপড়ায় গাছের ডাল কাটতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Image

চোপড়ায় গাছের ডাল কাটতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

চোপড়া, ৩ ডিসেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার মুকদুমী গ্রামে গাছের ডাল কাটতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলদার হুসেন(২২)। ওই যুবক এদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই বেশ কিছুক্ষণ ঝুলে ছিল বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে ইসলামপুর থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করেন। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের বেশ কয়েকটি পরিবারের বাড়ির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ গিয়েছে। বিদ্যুৎ দফতরে এবিষয়ে লিখিত অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এদিকে চোপড়ার বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, গাছের ডাল কাটা নিয়ে আগাম কেও কিছু জানান নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top