News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৩ ডিসেম্বর রাজস্থান-সহ ৫ রাজ্যে ভোটের ফল ঘোষণা, জনাদেশ জানার প্রতীক্ষায় গোটা দেশ
Image

৩ ডিসেম্বর রাজস্থান-সহ ৫ রাজ্যে ভোটের ফল ঘোষণা, জনাদেশ জানার প্রতীক্ষায় গোটা দেশ

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম-এই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৩ডিসেম্বর, রবিবার। নভেম্বরের ৭-৩০ তারিখের মধ্যে এই ৫ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যপ্রদেশে এক দফায় ভোট হয়েছে ১৭ নভেম্বর। রাজস্থানেও এক দফায় ভোট হয়েছে ২৫ নভেম্বর। তেলেঙ্গানায় ভোট হয়েছে ৩০ নভেম্বর। মিজোরামে এক দফায় ভোটগ্রহণ হয়েছে ৭ নভেম্বর। ৫ রাজ্যের মধ্যে কেবল ছত্তিশগড়েই দু’দফায় ভোটগ্রহণ হয়েছে, যথাক্রমে ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর।

ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। ওই দুই রাজ্যেই বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হয়েছে তা বলাইবাহুল্য। ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। সেখানে এ বার ক্ষমতাসীন দলের সঙ্গে কংগ্রেস এবং বিজেপির ত্রিমুখী লড়াই হয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে মূল লড়াই হয়েছে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর সঙ্গে কংগ্রেসের।

৫ রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবার ফল জানার অপেক্ষা।

রাজস্থান : ২০১৮ সালের বিধানসভা ভোটে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১০০টিতে জয়ী হয় কংগ্রেস। জোটসঙ্গী আরএলডি পায় একটি আসন। বিজেপি পেয়েছিল ৭৩টি আসন। তাছাড়া, বিএসপি ৬, আরএলপি ৩, বিটিপি ২, সিপিএম ২ এবং নির্দল প্রার্থীরা ১৩টি কেন্দ্রে জয়ী হন। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১০১।

মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশে এক দফায় ভোট হয়েছে ১৭ নভেম্বর। মোট ভোটের হার ছিল ৭৭.১৫ শতাংশ, যা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ভোটদানের শতাংশের চেয়ে ১.৫২ শতাংশ বেশি। মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১১৬।

তেলেঙ্গানা : তেলাঙ্গানায় মোট বিধানসভা আসনের সংখ্যা ১১৯। প্রার্থীর সংখ্যা ২,২৯০। তেলেঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ৬০।

ছত্তিশগড় : ছত্তিশগড়ে এবার দু’টি দফায় ভোট হয়েছে। মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। এই রাজ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ৪৬।

মিজোরাম : মিজোরামে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০। ৭ নভেম্বর একটি দফায় ভোট হয়েছে। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ২১।

Releated Posts

বঙ্গ ভোট: ৭৭টি বুথে পুনর্নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির আবেদনের বিষয়ে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ, অসমে এনডিএর জয়ের আশা, তামিলনাড়ু-কেরল নিয়েও আশাবাদী নেতৃত্ব: এক্সিট পোল ইঙ্গিত

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিত মিলতেই জাতীয় গণতান্ত্রিক…

ByByNews Desk Apr 30, 2026

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top