News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Earthquake Update : সপ্তাহান্তে দিনের শুরুতেই ত্রিপুরাকে নাড়িয়ে দিল প্রকৃতি, ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ৫.৬, উৎপত্তি বাংলাদেশে
Image

Earthquake Update : সপ্তাহান্তে দিনের শুরুতেই ত্রিপুরাকে নাড়িয়ে দিল প্রকৃতি, ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ৫.৬, উৎপত্তি বাংলাদেশে

আগরতলা, ২ ডিসেম্বর : সপ্তাহান্তে দিনের শুরুতেই ত্রিপুরাকে নাড়িয়ে দিয়েছে প্রকৃতি। রিখটার স্কেলে ৫.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা রাজ্য। বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় উৎপত্তি ওই ভুকম্পনে স্বাভাবিকভাবেই ত্রিপুরা সহ অসম ও উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও প্রভাব দেখা গেছে। ত্রিপুরায় এখনো ক্ষয়ক্ষতির খবর মিলেনি। তবে, অতি সম্প্রতি বাংলাদেশে ঘনঘন ভূমিকম্পের উৎপত্তিতে ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চলকে গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা সহ অসম ও উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য। আজ সকাল ৯টা ৫ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্পে রিখটার স্কেলে তার তীব্রতা ৫.৬ রেকর্ড করা হয়েছে। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভূপৃষ্ট থেকে ৫৫ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশে ওই ভূমিকম্পে রামগঞ্জ উপজেলা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভব হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি। তবে, অতি সম্প্রতি বাংলাদেশে ঘনঘন ভূমিকম্পের উৎপত্তিতে ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চলকে গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

উল্লেখ, গত ২ অক্টোবর অর্থাৎ সোমবার বাংলাদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছিল। ওই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রিখটার স্কেলে ৫.৪ তীব্রতা রেকর্ড করা হয়েছিল। মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে ১০ কিলোমিটার গভীরে ওই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল। তাছাড়া , গত ১৪ অগাস্ট ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে , গত ১৪ অগাস্ট সোমবার রাত ৮টা ১৯ মিনিটে ভূমিকম্প অনুভূতি হয়েছিল। ওই ভূকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের ১৬ কিলোমিটার গভীরে ছিল। ওই ভূকম্পনে মেঘালয়ের চেরাপুঞ্জির দক্ষিণ-পূর্বে প্রভাব দেখা গিয়েছিল।

তেমনি, গত ১৭ সেপ্টেম্বর রিখটার স্কেলে৪.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, ওই দিন দুপুর ১২টা ৪৯ মিনিট নাগাদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওই ভূকম্পের উৎপত্তিস্থল ছিল।

তাছাড়া, ১৬ জুন বাংলাদেশে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়েছিল। ওই দিন সকাল ১০টা ১৬ মিনিটে ভূমিকম্প হয় এবং ভূমিকম্পের গভীরতা ছিল ৭০ কিলোমিটার। রিপোর্ট অনুযায়ী, অসম সহ উত্তর- পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। তেমনি, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী , গত ৫ মে বাংলাদেশে ৫.২ তীব্রতার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ওই ভূকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের ৩৫ কিলোমিটার গভীরে ছিল।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top